শরীরের জন্যে, বিশেষত আমাদের লাইফ সাসটেইনিং প্রসেসের জন্যে ভিটামিন বি এর প্রয়োজনীয়তা অনেক। এটির অভাবে শারীরিক দূর্বলতা, পেটের ব্যথা, অঙ্গ-প্রত্যঙ্গের অসাড়তা, রক্তশূর্ণতা, বিষন্নতা ও শ্বাসতন্ত্রের ইনফেকশনসহ আরো নানা রকম রোগ ব্যাধি দেখা দিতে পারে।
শরীর নিজে নিজেই তার প্রয়োজনীয় ভিটামিন বি তৈরি করতে পারে না। অর্থাৎ, শরীরের জন্যে যে পরিমাণ ভিটামিন বি প্রয়োজন, সেই পরিমাণ ভিটামিন নিজে নিজেই উৎপাদন করতে পারে না। ভিটামিন বি দ্বারা সৃষ্ট পুষ্টি শরীরের কিছু বেসিক প্রয়োজন মেটাতে অপরিহার্য্য।

0 Comments