প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে দেশে চলছে কার্যত লকডাউন। এ পরিস্থিতিতে দুবাইয়ে আটকা পড়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্ত আর ৯ বছরের যমজ ছেলেমেয়ে ইকরা ও শাহরান। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় জানান।
সঞ্জয় বলেন, ‘প্রযুক্তির সুবাদে দিনে কয়েকবার তাদের দেখতে পারছি, কথা বলছি। সেটা আলাদা ব্যাপার। তবুও তাদের সুরক্ষা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে। যদিও সবাই ভালো আছে জানি।
সঞ্জয়ের মন্তব্য, ‘বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতিতে জীবন যে ক্ষণস্থায়ী তা বুঝেছি। আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর মূল্য সম্পর্কে শিখেছি। আমাদের উচিত যা কিছু আছে তাতে সন্তুষ্ট থাকা। সবকিছু চিরকাল থাকবে তা ভাবা ঠিক নয়।


0 Comments