গত কয়েকদিন ধরে সৌদি আরবে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টাতেও দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন আড়াই হাজারের বেশি।
সোমবার সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ২ হাজার ৫৯৩ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৩৪৫ জন।
এদিন মারা গেছেন আরও ৮ জন । ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩২০ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ হাজার ২৬ জন। এ নিয়ে দেশটিতে মোট ২৮ হাজার ৭৪৮ জন কোভিড-১৯ রোগী সুস্থ হলেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ৪৪ শতাংশ সৌদি নাগরিক, বাকি ৫৬ শতাংশই প্রবাসী।




0 Comments