ধর্ষিতা আপন সহোদর দুই বোন হলেন দক্ষিন সন্ধারই গ্রামের বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে দুই বোন একসাথে মহালবাড়ির (সিডি অফেসের) রাস্তা দিয়ে যাওয়ার পথে ধর্ষণের শিকার হয়।
এজাহার সূত্রে জানা যায়ঃ-
উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে জহিরুল কৌশলে ওপেন দেবের বাসায় ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে দুই বোনের হাত পা ওড়না দিয়ে বেঁধে সাথে থাকা কয়েকজনকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম নিজেরাই বাদি হয়ে থানায় মামলা করে।
বুধবার পাঁচজন আসামিকে রাণীশংকৈল থানা পুলিশ গ্রেপ্তার করে। আসামিরা হলেনঃ-
উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম (২৮),
বাবুল মিস্ত্রির ছেলে রুবেল (২৬),
জ্যোতিষ চন্দ্র রায়ের ছেলে উপেনদেব (২৮),
মহলবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ফয়জুল আক্তার ফজলু (৩৫)
দক্ষিণ সন্ধারই গ্রামের শহিদুলের ছেলে মিলন। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
মামলার তদন্তকারী অফিসার খাইরুল আলাম ডন বলেন, ধর্ষণ মামলার অভিযোগে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।


0 Comments