সুখবর পৌর কর্মচারীদের জন্য।



পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের লক্ষ্যে ত্রাণ তহবিল থেকে ২৫ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার এ টাকা বরাদ্দের অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন।

কিন্তু অনেকেই বলছেন, মেয়রদের ব্যর্থতার কারণে এখন সরকারকেই বেতন-ভাতার জোগান দিতে হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার থেকে।

খবরে বলা হয়, 'রাজশাহীর কাঁকনহাট পৌরসভার ৩০ কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা বন্ধ রয়েছে ১০ মাস। এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন কর্মীরা। 

অভিযোগ উঠেছে মেয়রের অব্যবস্থাপনায় বেতন হচ্ছে না। দীর্ঘদিন ধরেই চলে আসছে এই অব্যবস্থাপনা। এতে ক্ষুদ্ধ কর্মীরা।

Post a Comment

0 Comments