বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭০৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৩,১৩৪। করোনাভাইরাসের মহামারীতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭ জন প্রাণ হারিয়েছেন। করোনা সংক্রমণে এখন পর্যন্ত দেশে মোট ২০৬ জনের মৃত্যু ঘটল। নতুন মৃতদের মধ্যে পুরুষ ৫ জন এবং নারী ২ জন।
আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫,৯৪১ জনের নমুনা পরীক্ষা করা হয় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য আহবান জানানো হয়।



0 Comments