দেশে নতুন ৭৯০ জনের করোনা শনাক্ত,দেশে প্রাণ গেল আরো ৩ জনের।




বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭৯০ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১১,৭১৯। 

গত ২৪ ঘণ্টায় ৬৭৭১ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং ৬২৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। 
দেশে গত ২৪ ঘণ্টায় ৩ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে সংক্রমণে দেশে মোট ১৮৬ জনের মৃত্যু ঘটল। নতুন মৃতদের মধ্যে ২ জন পুরুষ এবং একজন নারী।

আজ বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব তথ্য জানান।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য আহবান জানানো হয়।

Post a Comment

0 Comments