গ্রামের বাড়ি যেতে দেওয়া হবে না ঈদে : বেনজীর।



পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ঈদ উপলক্ষে ও সরকার ঘোষিত বর্ধিত ছুটি উদযাপনের জন্য অনেকেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এটি কোনোভাবেই হতে দেওয়া যাবে না।

আজ রোববার মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এ কথা বলেন বেনজীর আহমেদ। এ সময় জনগণের সার্বিক কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নির্দেশনা অনুসরণ এবং সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

ভিডিও কনফারেন্সে সংশ্লিষ্ট সকল পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়ে আইজিপি বলেন, ‘সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত যেন কোনোভাবেই ঢাকার বাইরে থেকে ঢাকায় এবং ঢাকা থেকে ঢাকার বাইরে কেউ যেতে না পারেন। 

এ সময় শপিংমল ও মার্কেট যেন যথাযথ নিয়ম-কানুন ও স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা হয়, সেটি নিশ্চিত করতেও পুলিশ কর্মকর্তাদের প্রতি নির্দেশ প্রদান করেন আইজিপি। 

করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও কল্যাণের জন্য সম্ভবপর সকল উদ্যোগের কথাও ভিডিও কনফারেন্সে উল্লেখ করেন বেনজীর আহমেদ। 

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন বেনজীর আহমেদ বলেন, ‘পু‌লি‌শের কা‌জের অধিকতর জবাব‌দি‌হিতা নি‌শ্চিত করতে হ‌বে।

পু‌লিশ‌কে বর্তমানের মতো করে, সবসময় মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান তিনি।

Post a Comment

0 Comments