ফের সর্বোচ্চ পরিমাণ করোনা শনাক্ত ১২০২,করোনায় আরও ১৫ জনের মৃত্যু।



বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ পরিমাণ করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবারের চেয়ে আজ শুক্রবার ১৬১ জন বেশি। আজ শনাক্ত হয়েছেন ১,২০২ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২০,০৬৫ জন। এছাড়া একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। এনিয়ে মোট মারা গেলেন ২৯৮ জন। 

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। এনিয়ে মোট মারা গেলেন ২৯৮ জন। এছাড়া একই সময়ে আরও ১,২০২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২০,০৬৫ জন। 

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য আহবান জানানো হয়।




Post a Comment

0 Comments