নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে রিমন সাঈদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তার বাবাও।
সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিমনের মৃত্যু হয়। তিনি নাসিক ৫ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ সরদারপাড়ার ইয়ার হোসেনের ছেলে।
রিমনের চাচাতো ভাই মাসুম জানান, রাত ৩টায় হঠাৎ অসুস্থ বোধ করলে আমরা রিমনকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু করোনাভাইরাসের উপসর্গ থাকায় কোনো হাসপাতাল ভর্তি নেয়নি।
ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। রিমনের মৃত্যুর খবর শুনে হৃদরোগে তার বাবা হাজী ইয়ার হোসেনও মারা যান।।
মাসুম আরো জানান, কয়েকদিন ধরে করোনার উপসর্গ থাকায় তিনদিন আগে রিমনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। এখনো রিপোর্ট আসেনি।

0 Comments