স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে বিচ্ছেদ হয়েছে ছোট পর্দার জনপ্রিয় নায়ক জিয়াউল ফারুক অপূর্বর। এতে করে তাদের ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটলো।
সূত্র জানায়, চলতি বছরের শুরুতে বিবাহ বিচ্ছেদ হয়েছে অপূর্ব-নাজিয়ার। কয়েক মাস ধরে তারা আলাদা থাকছেন।
বিষয়টি এতদিন গোপন ছিল। কিন্তু নাজিয়ার সাম্প্রতিক কিছু স্ট্যাটাসে বিষয়টি আলোচনায় আসে। খোঁজ নিয়ে এর সত্যতা পাওয়া গেল।
এ প্রসঙ্গে জানতে অপূর্বর সঙ্গে যোগাযোগ করা হলে তার সাড়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, অপূর্ব ২০১০ সালের ১৮ আগস্ট ভালোবেসে বিয়ে করেন মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। অপূর্ব প্রভার প্রাক্তন প্রেমিক রাজিবের সাথে তার অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি প্রভার সাথে বিবাহ বিচ্ছেদ করেন।
এরপর ২০১১ সালের ২১ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতির সঙ্গে দ্বিতীয় সংসার জীবন শুরু করেন অপূর্ব।
0 Comments