করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান মেজর (অব.) মো. আবুল মোকারিম মো. মহসিন (৬৫) ইন্তেকাল করেছেন। গতকাল (মঙ্গলবার) রাত ১১টার দিকে সিএমএইচ হাসপাতালের করোনা ইউনিটে তিনি মারা যান। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী তৃতীয় চিকিৎসক তিনি।
তিনি করোনায় আক্রান্ত হয়ে প্রথমে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে পরে সিএমএইচ এর আইসিইউতে ভর্ত ছিলেন। জাতি একজন মেধাবী ডাক্তারকে হারালো। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নাসিব করুন। তার পরিবারকে উত্তম ধৈর্য্য ধারনের তৌফিক দিন। আমিন ।


0 Comments