[22 MAY 2020]
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস আক্রান্ত আরো ১৮১ জন পুলিশ সদস্য সদ্য সুস্থ হয়ে হাসপাতাল থেকে ঘরে ফিরেছেন।বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এ সকল করোনা যোদ্ধাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এই ১৮১ জন পুলিশ সদস্যের সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারের আইইডিসিআর এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী এ ১৮১ পুলিশ সদস্যদের পরপর দুবার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।



0 Comments