বেতনের অর্ধেক ঈদ বোনাসের দাবিতে গ্রামটেক গার্মেন্টস বিক্ষোভের ঘটনা ঘটে।



নারায়ণগঞ্জের রূপগঞ্জে চলতি মাসের অর্ধেক বেতন, বেতনের অর্ধেক ঈদ বোনাসের দাবিতে গ্রামটেক গার্মেন্টস লিমিটেড নামে একটি রপ্তানীমুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

১৮ মে সোমবার সকালে উপজেলার ডহরগাঁও এলাকায় বিক্ষোভের ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় ৬ ঘন্টা গাউছিয়া-আড়াইহাজার সড়ক অবরোধ করেন।

স্থানীয় ও শ্রমিকরা জানান, গ্রামটেক গার্মেন্টস লিমিটেড নামে একটি রপ্তানীমুখী পোশাক কারখানায় ৩ হাজার শ্রমিক কাজ করেন। 

কারখানার শ্রমিকরা মালিকপক্ষের কাছে চলতি মাসের অর্ধেক বেতন ও বেতনের অর্ধেক ঈদ বোনাস দাবি করলেও মালিকপক্ষ পুরোপুরি মানতে চায়নি।

এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা পরে রূপগঞ্জ থানায় পুলিশ, ইন্ডাসট্রিয়াল পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বলেন, বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে রূপগঞ্জ থানা পুলিশ, ইন্ডাসট্রিয়াল পুলিশ গিয়ে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে মালিকপক্ষ শ্রমিদের দাবি মেনে নিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।


Post a Comment

0 Comments