প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সোমবার বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের আরো ৬ হাজার ৯৭০ কওমি মাদরাসাকে ৮ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।
বরাদ্দ করা এ অর্থ গতকাল রোববার জেলা প্রশাসকদের ব্যাংক হিসেবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠিয়ে দেয়া হয়।
সহায়তা পাওয়া নতুন মাদরাসাগুলোর মধ্যে:-
১.রংপুর বিভাগে ৮৩৯টি
২.রাজশাহী বিভাগে ৬৬২টি
৩.খুলনা বিভাগে ৪৩১টি
৪.বরিশাল বিভাগে ২০২টি
৫.ময়মনসিংহ বিভাগে ৯৩৭টি
৬.ঢাকা বিভাগে ২ হাজার ২০২টি
৭.চট্টগ্রাম বিভাগে ১ হাজার ২১১টি
৮. সিলেট বিভাগে ৪৮৬টি মাদরাসা রয়েছে।
এর আগে, প্রধানমন্ত্রী চলতি রমজান মাসে প্রায় সাত হাজার কওমি মাদরাসায় ৮ কোটি ৩১ লাখ টাকা আর্থিক সহায়তা দেন। ইউএনবি।

0 Comments