রেকর্ড পরিমাণ করোনা শনাক্ত১০৩৪, ১১জন মৃত,সুস্থ ২৫২।




বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আবারও রেকর্ড পরিমাণ করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। গতকাল রবিবারের চেয়ে আজ সোমবার ১৪৭ জন বেশি শনাক্ত হয়েছে। আজ শনাক্ত হয়েছেন ১,০৩৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫,৬৯১।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন। এনিয়ে মোট মারা গেলেন ২৩৯ জন। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ২৫২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ২,৯০২ জন।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য আহবান জানানো হয়।

Post a Comment

0 Comments