মিরাজের বাসা থেকে ২৭ ভরি সোনা চুরি।



মেহেদী হাসান মিরাজের মিরপুরে বিজয় রাকিন সিটির একটি ফ্ল্যাট বাসা থেকে ২৭ ভরি স্বর্ণালংকার আর মূল্যবান বৈদেশিক মুদ্রা চুরি হয়েছে।

মিরাজ ও তার স্ত্রী টিম হোটেলে থাকার সুযোগে এ ঘটনা ঘটে। গত পাঁচদিন ধরেই ফাঁকা ছিলো মিরাজের বাসা। 

মিরাজের পারিবারিক সূত্রে জানা যায়, মিরাজের মায়ের ৭ ভরি আর স্ত্রীর ২০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। সোনার সঙ্গে চুরি হয়েছে ৬ হাজার মার্কিন ডলারও।

খোঁজ নিয়ে জানা যায় বাসায় চুরি নিশ্চিত হওয়ার পর সন্ধ্যায় কাফরুল থানায় একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন মিরাজ।
কাফরুল থানার ওসি আলিমুজ্জামান 

গণমাধ্যমকে জানায়, ধারণা করা হচ্ছে নকল চাবি ব্যবহার করে ফ্ল্যাটে ঢুকেছে চোরেরা।
এ বিষয়ে মিরাজের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

Post a Comment

0 Comments