শোয়েব চান ভারতের বোলিং কোচ হতে।




রাজনৈতিক কারণে অনেক বছর ধরেই ভারত -পাকিস্তানের সম্পর্ক একেবারে তলানিতে। দুই দেশের ক্রিকেটেও একই অবস্থা। দ্বিপাক্ষিক সিরিজ একেবারে বন্ধ হয়ে গেছে। তবু প্রতিদিনই দুই দেশের ক্রিকেটাররা সোশ্যাল সাইটে একে অপরকে নিয়ে নানা মন্তব্য করেন। এগুলোর কোনোটা ইতিবাচক আবার কোনোটা নেতিবাচক। 

কয়দিন আগেই শোয়েব করোনা তহবিল গড়তে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের কথা বলে হাসির পাত্র হয়েছেন। এবার তিনি ভারতের বোলিং কোচ হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। স্যোসাল নেটওয়ার্কি অ্যাপ 'হ্যালো'তে ভারতের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন শোয়েব। ভবিষ্যতে ভারতের বোলিং কোচ হওয়ার সুযোগ এলে কি করবেন জানতে চাইলে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, 'অবশ্যই হব। আমার কাজই হচ্ছে জ্ঞান বিরতণ করা। আমি যা শিখেছি তা বিলিয়ে দিতে চাই।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসরে খেলেছিলেন শোয়েব। তারপর সেই রাজনৈতিক কারণে আর খেলতে পারেননি। নিজের খেলা একমাত্র আইপিএল আসরের অভিষেকে ৪ উইকেট নিয়ে বাজিমাত করেছিলেন তিনি। তাই ভারতের জাতীয় দলের পাশাপাশি তিনি শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সেরও কোচ হতে চান। তিনি বলেন, 'আমি বোলারদের আরও আক্রমণাত্বক, গতিময় এবং আগ্রাসী করে তুলব। যাতে সবাই খেলা আরও বেশি উপভোগ করবে।


Post a Comment

0 Comments