দেশে নতুন জনের করোনা শনাক্ত ৯৩০,আরো ১৬ জনের মৃত্যু, ২৩৫ সুস্থ।





বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৩০ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২০,৯৯৫ জন। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন। এনিয়ে মোট মারা গেলেন ৩১৪ জন। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ২৩৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ৪,১১৭ জন।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬,৭৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য আহবান জানানো হয়।

Post a Comment

0 Comments