Important health tips



বিশ্ববাসীর জন্য মহামারি এই করোনা ভাইরাসকে দূরে রাখার সহজ উপায় জানেন তো? অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স-এর বিশেষজ্ঞরা বলেন,

• করোনা আক্রান্ত ব্যক্তির কফ বা থুথু থেকে ছড়ায় এই ভাইরাস

• ‍তাই এই সময়টা সবাই বাড়িতে থাকুন। তাহলে সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে

• বাইরে বের হলে যে কারও সঙ্গেই কম করে হলেও ১ মিটার দূরত্ব বজায় রেখে চলুন

• এই ভাইরাস যেকোনো বয়সের মানুষের শরীরে ছড়াতে পারে। এজন্য পরিবারের প্রত্যেককেই সচেতন থাকতে হবে

• বাইরে থেকে ফিরে সাবান পানি দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন

•   বাইরে থাকার সময়ে অ্যালকোহল বেসড স্যানিটাইজার ব্যবহার করুন 

•    অপরিষ্কার অবস্থায় নিজের চোখ বা মুখে হাত দেবেন না। তাহলেই আপনি করোনা ভাইরাসকে দূরে রাখতে পারবেন

•    কফ বা হাঁচি এলে টিস্যু ব্যবহার করুন 

•    জনসমাগম এড়িয়ে চলুন

•    জ্বর, গলা ব্যথা, কফ, আর শ্বাসকষ্ট হলে   আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ নিন

Post a Comment

0 Comments