Health Tits





যতদিন পর্যন্ত কোনো কার্যকরী টিকা বা প্রতিষেধক তৈরি না হচ্ছে ততদিন করোনাভাইরাস সম্পূর্ণভাবে নির্মূল হবে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বলা হচ্ছে, দীর্ঘকাল ধরেই থাকবে এই ভাইরাসের প্রাদুর্ভাব।

এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে সংস্থাটির মুখপাত্র ডা. ডেভিড নাবারো বলেন, যদি নিজেদের সুরক্ষার জন্য কোনো প্রতিষেধক আবিষ্কার করা না যায়, তাহলে ভাইরাসটি দীর্ঘকাল ধরে মানবজাতির পেছনে থাকবে।

এদিকে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে বলেছেন, চীনের মদদেই মহামারি করোনাভাইরাস নিয়ে দেরিতে তথ্য দিয়েছে ডব্লিউএইচও। প্রতিবছর সংস্থাটিকে দেয়া ৫০০ মিলিয়ন ডলারের তহবিল বন্ধ করারও হুঁমকি দিয়েছেন তিনি। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেড্রোস অ্যাডহানম গেব্রিয়েসুসের কড়া সমালোচনা করেন ট্রাম্প।

বিষয়টি নিয়ে ডা. ডেভিড নাবারো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো অংশীদারিত্ব ডব্লিউএইচও উপভোগ করে। এখন যদি সহযোগিতা কমে যাওয়ার মতো কিছু ঘটে, তাহলে সেটা হবে দুঃখজনক।

টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে পুরো বিশ্বে প্রায় ৭০টি করোনার প্রতিষেধক নিয়ে কাজ চলছে। ইতোমধ্যে তিনটি প্রতিষেধক মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে।

প্রতিষেধকের মধ্যে হংকংয়ের ক্যানসিনো বায়োলজিক্স ও বেইজিং ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির তৈরি টিকার ডোজ অন্যতম। সেটি ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় পর্যায়ে আছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র আরো দুটি প্রতিষেধক তৈরি করেছে। এগুলোরও ক্লিনিক্যাল ট্রায়াল চলছে।

Post a Comment

0 Comments