সৌদি আরবে নতুন রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী




আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে সরকার। তিনি আর একদিন পরেই আইজিপি পদ থেকে অবসরে যাচ্ছেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ শাখার উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।।

প্রজ্ঞাপনে বলা হয়, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে ১৫ এপ্রিল ২০২০ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এই পদে দায়িত্ব পালন করবেন।

১৯৮৬ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারে প্রথম স্থান অধিকার করা পুলিশের এই কর্মকর্তা ২০১৮ সালের ৩১ জানুয়ারি থেকে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

Post a Comment

0 Comments