রোগীর মৃত্যু বরিশালে ভুল অপারেশনে।



বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের রয়েল সিটি হাসপাতালে ভুল চিকিৎসায় সোনিয়া নামে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এর আগেও হাসপাতালটির বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে অনেকবার। কিন্তু অদৃশ্য ক্ষমতা বলে পার পেয়ে যাচ্ছেন এর ডাক্তার রফিকুল বারী ও তার স্ত্রী আফরোজা আক্তার।

গত ২০ এপ্রিল সিজার করানোর জন্য রয়েল সিটি হাসপাতালে আসেন ঝালকাঠির বিনয় কাঠী গ্রামের বাজেত হাওলাদার বাড়ির প্রবাসী সাইফুলের স্ত্রী সোনিয়া ।
সোনিয়ার স্বজনরা অভিযোগে জানান, ভুল সিজারের কারণে ইনফেকশন হয় সোনিয়া আক্তারের। আর সে কারণেই আবার অপারেশন করাতে হবে বলে জানান রয়েল সিটি হাসপাতাল কর্তৃপক্ষ।

Post a Comment

0 Comments