লক্ষ্মীপুরে একদিনে করোনায় সর্বোচ্চ আক্রান্ত ১৭ জন।






লক্ষ্মীপুরে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ জন। এ নিয়ে জেলায় ১৯ জন আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুরের সিভিল সার্জন আব্দুল গফফার।।
তিনি জানান, বুধবার লক্ষ্মীপুর থেকে ২৩৮টি নমুনা বিআইটিআইডিতে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে ১৭ জনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে জেলার রামগঞ্জ উপজেলায় ১৩ জন, কমলনগরে তিনজন ও সদর উপজেলায় একজন রয়েছেন।
এর আগে রামগঞ্জ উপজেলায় একজন ও রামগতি উপজেলায় একজন করোনায় আক্রান্ত হন। তারা রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।।

Post a Comment

0 Comments