নিঃশর্ত_ক্ষমা_প্রার্থনা






কিয়ামতের পূর্বে কোনো মহামারীতেই পৃথিবীর সবাই মারা যাবে না, এটা নিশ্চিত। কিন্তু বৈশ্বিক মহামারীতে আমরা কেউই নিজেকে নিরাপদ ঘোষনা করতে পারি না। তাই আল্লাহ না করুন, যদি মহামারীতে আমিই আক্রান্ত হই তবে ক্ষমা চাওয়ার সুযোগ পাবো কিনা জানি না। তাই আপনাদের সকলের কাছে ৩টি পয়েন্টে নিঃশর্তে ক্ষমা চাই।,
#ইচ্ছাকৃত_ভুল :
যদি আমি ইচ্ছাকৃতভাবে কারো উপর কোনো জুলুম বা ভুল করে থাকি তবে ক্ষমা চাই।
#অনিচ্ছাকৃত_ভুল:
অনেক সময় অনিচ্ছাকৃতভাবেই ভুল হয়ে যায় যেটা অন্যের কাছে জুলুমের কারণ হয়ে দাঁড়ায়। এরকম কোন ভুল কারো সাথে করে থাকলে নিজ গুনে ক্ষমা করে দেবেন।
#গীবত:
এটি অত্যন্ত মজাদার এবং মারাত্মক একটি যুলুম। আমিও এই ভুলের উর্ধে নই। আমি আপনার প্রতি এই জুলুম করেছি, আপনি হয়তো এটা আজ পর্যন্ত জানেন না। এই ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।
এই মুহুর্তে কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমাকেও আপনারা ক্ষমা করে দেবেন। ইনশাআল্লাহ, বেচেঁ থাকলে আবার দেখা হবে এবং গীবত, জুলুম ও হিংসা মুক্ত সুন্দর জীবন পরিচালনায় সাথী হব

Post a Comment

0 Comments