দেশে নতুন ৫৬৪ জনের করোনা শনাক্ত,গত ২৪ ঘণ্টায় সুস্থ ১০, মৃত্যু ৫।



বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৬৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭,৬৬৭।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ জন। এনয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬০ জন। এছাড়া একই সময়ে আরও ৫ জন মারা গেছেন। এনিয়ে মোট মারা গেলেন ১৬৮ জন। 

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।



Post a Comment

0 Comments