করোনায় আরো ৭ প্রাণহানি, নতুন শনাক্ত ৪১৪।।



গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমণে আরো সাতজনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৪১৪ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১২৭ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছে চার হাজার ১৮৬ জন। 
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। 

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩,৪১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গতকাল বুধবার নতুন করে ৩৯০ জন আক্রান্ত হয়েছিলেন এবং আরও ১০ জন মৃত্যুবরণ করেছিলেন। গতকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিলো ৩,৭৭২ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ছিলো ১২০ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরো পাঁচজন। গতকাল পর্যন্ত সুস্থ হয়েছিলেন ৯২ জন।

Post a Comment

0 Comments