করোনাভাইরাস পরিস্থিতিতে প্রবাসীদের জন্য ২০০ কোটি টাকার একটি বিশেষ প্রণোদনা প্যাকেজ আসছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই প্রণোদনার ব্যবস্থা করছে। জানা গেছে, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এই টাকা নেওয়া হবে। কোন প্রক্রিয়ায় নেওয়া হবে এবং কোথায় কিভাবে বিতরণ করা হবে সে বিষয়ে একটি পরিকল্পনা এরইমধ্যে চূড়ান্তের পথে।
0 Comments