ইসলাম শ্রমিক ও শ্রমজীবী মানুষের প্রাপ্য অধিকার প্রদানের কঠোর নির্দেশ দিয়েছে।।







দুর্দিনে শ্রমিকের পাশে থাকার তাগিদ।


বেতন ও পারিশ্রমিক কর্মজীবীর অধিকার ইসলাম দ্রুততম সময়ে তা আদায়ের নির্দেশ দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ঘাম শুকানোর আগেই শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ২৪৪৩০)। অন্য হাদিসে পারিশ্রমিক ও প্রাপ্য অধিকার নিয়ে টালবাহানাকে ‘অবিচার’ বলা হয়েছে। মহানবী (সা.) বলেন, ‘ধনী ব্যক্তির টালবাহানা অবিচার।’ (সহিহ বুখারি, হাদিস : ২২৮৭) অর্থাৎ সামর্থ্য থাকার পরও মানুষের প্রাপ্য ও অধিকার প্রদানে টালবাহানা করা অন্যায়। আর ঠুনকো অজুহাতে বেতন-ভাতা ও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা আরো ভয়ংকর অপরাধ। মহানবী (সা.) বলেন, ‘কিয়ামতের দিন আমি তিন ব্যক্তির বিপক্ষে থাকব।... আর একজন সে যে কাউকে শ্রমিক নিয়োগ দেওয়ার পর তা থেকে কাজ বুঝে নিয়েছে অথচ তার প্রাপ্য দেয়নি।’ (সহিহ বুখারি, হাদিস : ২২২৭)
করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী ঝুঁকির মধ্যে পড়েছে শ্রমিক ও শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা। হঠাৎ সৃষ্ট বেকারত্ব, কর্মস্থলের ছুটি ও অর্থনৈতিক মন্দা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে তাদের। ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে খেটে খাওয়া মানুষের ভেতর। অর্থনৈতিক মন্দার পাশাপাশি তারা কর্তৃপক্ষের গাফলতিকেও দায়ী করছে। তাদের অভিযোগ সাধারণ ছুটি ঘোষণার কয়েক মাস আগের বেতন-ভাতাও বকেয়া রয়েছে এখনো। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের।





Post a Comment

0 Comments