বাজারের বিভিন্ন ব্র্যান্ডের ১৭ ধরনের পণ্য নিষিদ্ধ ঘোষণা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
খোলাবাজার থেকে পণ্য কিনে নিজস্ব পরীক্ষাগারে পরীক্ষা করে বাংলাদেশ মান (বিডিএস) অনুযায়ী পণ্যগুলো পাওয়া না যাওয়ায় তা নিষিদ্ধ করা হয়।
একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএসটিআই। সংস্থাটি জানিয়েছে, উৎপাদনকারী, সরবরাহকারী, পাইকারী ও খুচরা বিক্রেতাদের বিক্রি-বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকা এবং উৎপাদনকারীদের বাজার থেকে বিক্রীত মালামাল প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
পণ্যগুলো হলো চট্টগ্রামের কল্পনা কমোডিটিস কোম্পানির এপি-১ ব্র্যান্ডের ঘি।
0 Comments