দেশে নতুন ৫৪৯ জনের করোনা শনাক্ত, গত ২৪ ঘণ্টায় সুস্থ ৮, মৃত্যু ৩। ।


বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬,৪৬২ ।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৮ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৯ জন। এছাড়া একই সময়ে করোনায় আরও তিনজন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মোট ১৫৫ জন মৃত্যুবরণ করলেন।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।



Post a Comment

0 Comments