করোনা ভাইরাসে নতুন আক্রান্ত ২৬৬ জন,মারা গেছে ১৫জন।




করোনাভাইরাসের মহামারীতে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৫ জনে। 
আজ শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলিটিনে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬৬ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,৮৩৮। 
এ সময় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৫ জনে পৌঁছেছে।

Post a Comment

0 Comments