করোনায় মৃতের সংখ্যা ৭৮ হাজার ছাড়ালো।



করোনার উৎপত্তিস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৭৪০ জন, মারা গেছে ৩ হাজার ৩৩১ জন। তবে আশার কথা হচ্ছে দেশটিতে গত ২৪ ঘন্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

ইউরোপের আরেক দেশ ফ্রান্সে ভয়াবহ আকার ধারণ করছে করোনা। দেশটিতে এ পর্যন্ত ৯৮ হাজার ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৮ হাজার ৯১১ জনের। গত ২৪ ঘন্টায় দেশটিতে ৮৩৩ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে দেশটিতে সর্বোচ্চ।

এছাড়া জার্মানিতেও প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩ হাজার ৩৭৫ জন, আর মৃত্যু হয়েছে ১ হাজার ৮১০ জনের।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ইউরোপের প্রায় সব দেশ লকডাউন। যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি মানুষ ঘরবন্দী। এ রকম লকডাউন চলছে এশিয়া ও আফ্রিকাসহ অন্যান্য মহাদেশেও।

মধ্যপ্রাচ্যের ইরানে এখন পর্যন্ত ৬২ হাজার ৫৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩ হাজার ৮৭২ জন।

ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ হাজার ৯০৮ জনে দাঁড়িয়েছে, মারা গেছে ১৩৭ জন। পাকিস্তানে মৃতের সংখ্যা ৫৫ জন, আক্রান্ত ৪ হাজার ৪ জন।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে, এর মধ্যে ১৭ জন মারা গেছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ জন।

Post a Comment

0 Comments