করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন ও দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ বিতরণের ক্ষেত্রে অনিয়মে জড়িত স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত করাসহ তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
শনিবার (১১ এপ্রিল) স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো এক চিঠিতে স্থানীয় সরকার বিভাগ এ কথা জানিয়েছে।
এরূপ অনিয়ম-দুর্নীতিতে জড়িত জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট জেলা প্রশাসককে অনিয়ম দুর্নীতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রমাণসহ প্রতিবেদন তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

0 Comments