লক্ষ্মীপুর জেলা,রায়পুর থানার ৩নং চরমোহনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেড.এম.নাজমুল ইসলাম মিঠু, গত ১৩ বছর ধরে যিনি চেয়ারম্যান ছিলেন,তিনি আজ এই মুহুর্তে বাড়ি বাড়ি গিয়ে দিনমুজুর, হত দরিদ্র লোক খুঁজে খুঁজে চাল,ডাল,আলু,তৈলসহ ১৫ দিনের খাদ্য দিচ্ছেন । তিনি কেবল মাত্র তাঁর ব্যক্তি উদ্যোগে কাজটি করে যাচ্ছেন। তিনি আমাদের প্রতিনিধিকে জানান, বিপদে আপদে এই ইউনিয়নের মানুষের সাথে আছি এবং আগামীতেও থাকবো। তিনি আরো বলেন, আমি এই ত্রাণ বিতরন কাজ চালিয়ে যাবো। আমি বিশ্বাস করি,আমি মিঠু তাদের রক্তে মিশে গেছি, কারন তাদের ভালোবাস এটাই মনে প্রমাণ করে। তাই আমিও বলতে চাই, তাদের ঋণ শোধ করার মত না,তাদের যে কোন মহুুর্তে আমাকে কাছে পাবে। জনাব মিঠুর বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দেয়ার ফলে, সাবেক এবং জনপ্রিয় এই চেয়ারম্যানকে মানবতার ফেরিওয়ালা উপাধি দিচ্ছেন এলাকার লোক।।।

0 Comments