রাজধানী শ্যামপুরের জুরাইন থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাতে শ্যামপুর থানার ডিউটি অফিসার এসআই কানাই এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত শনিবার রাত ২টার দিকে জুরাইনের নতুন রাস্তা থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি অনেকক্ষণ রাস্তায় পড়ে ছিল বলে জানা গেছে। করোনা আতঙ্কের কারণে স্থানীয়রা কেউ প্রথমে মরদেহটির কাছে যায়নি। পরে খবর পেয়ে পুলিশ পিপিই পরে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

0 Comments