করোনাযুদ্ধে পুলিশের মধ্যে প্রথম আত্মদানকারী বীর। কেউ তার লাশ ফেলে যায়নি। প্রিয় সহকর্মীররা পরম মমতায় করেছেন জানাযা ও দাফনের কাজ।
যে দেশে করোনা রোগীর চিকিৎসককে বাড়ি থেকে বের করে দেহ বাড়িওয়ালা, সেবা দিতে গিয়ে আক্রান্ত চিকিৎসকের পুরো পরিবারকে অপমান অপদস্থ করে গ্রাম বাসী, মৃত্যুর পরে লাশ হাসপাতালে ফেলে যায় স্ত্রী সন্তানেরা।
সে দেশে পুলিশের এমন কাজ নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। পাশে পেলেন পরিবারকে। পেলেন সহকর্মীদের। পেলেন দেশবাসীর ভালবাসা।
সত্যিই সৌভাগ্যবান ছিলেন তিনি। আল্লাহ তায়ালার কাছে জান্নাতুল ফেরদৌসের দোয়া করি।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই সমবেদনা।


0 Comments