বাংলাদেশের করোনা ভাইরাসের আপডেট নিয়ে বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ব্রিফিংয়ে আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তিনি প্রেসরিলিজ দেখে দেখে পড়ার সময় করোনায় শনাক্তের সংখ্যা ২১৯ এর বদলে ২০১৯ বলেন। এমনকি তিনি পর পর দু’বার একইভাবে ভুল পড়েন।
দেশে করোনা শনাক্ত আরও ২১৯ জন, মৃত ৪ জন
তবে ব্রিফিংয়ের শেষ দিকে বিষয়টি তাকে কেউ ধরিয়ে দিলে তিনি ভুল শুধরে সঠিক সংখ্যাটা বলেন। দুপুর আড়াইটার দিকে এই ব্রিফিং লাইভে চলাকালীন অনেকেই স্বাস্থ্যমন্ত্রীর এমন ভুল নিয়ে নানা মন্তব্য করতে থাকেন।
১৫ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। এছাড়া ১৭৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ধাপে ধাপে বাড়তে থাকে শনাক্ত রোগী।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে বৈশ্বিক মহামারিতে পরিণত করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৮ লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছেন এক লাখ ১৪ হাজারেরও বেশি মানুষ। তবে সোয়া চার লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

0 Comments