লক্ষ্মীপুর জেলা,রায়পুর থানার ৩নং চরমোহনা ইউনিয়নে, ব্যক্তি উদ্যোগে কাজ করে যাচ্ছেন মহসিন পাটাওয়ারী। এলাকায় করোনা ভাইরাস সংক্রমন না হতে পারে তার জন্য এলাকার মসজিদ, বাজার,লোকালয় স্থানে পৌঁছিয়ে দিচ্ছেন সাবান,তরল লিকুইড, সাবান রাখার পাত্র,পরিষ্কার পানি রাখার জন্য শতাধিক ড্রাম। শুধু তাই নয়,এলাকার মসজিদ,বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে ভাইরাস সংক্রমন না হতে পারে এমন তরল মেডিসেন স্প্রে করে দিচ্ছেন। এই ছাড়াও সচেতনমুলক বার্তা পৌঁছিয়ে দিচ্ছেন, সাধারন মানুষের কাছে।।
আমাদের প্রতিবেদকে জনাব মহসিন জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে, আমি বাড়ি বাড়ি ছুটে যাচ্ছি সর্তক বার্তা নিয়ে। আমার কষ্ট এখন স্বার্থক কারন যখন দেখি লোকজন আগ্রহ নিয়ে হাত দৌত করে,মসজিদে ঢুকার আগে হাতে জীবনু রোধক মেডিসেন ব্যবহার করছে।। আমি লক্ষ্য করলাম, সবাই খাদ্য বিতরন নিয়ে ব্যস্ত,কিন্ত সংক্রমন রোধে কারো কোন উদ্যোগ নেই।সেই স্খান থেকে আমি এই সব করে যাচ্ছি।
অন্য দিকে, এলাকায় লোকজন এবং সুশীল সমাজ তার কাজে সুষ্ট প্রকাশ করছে। রায়পুর উপজেলা স্বেচ্চাসেবী ফারুক হোসেন রুবেল জানায়,মহসিন পাটোয়ারি নিঃসন্দেহ ভালো কাজ করে যাচ্চে। আমরা অনুরোধ করবো দেশের সব জায়গাতে এই রকম নিজ উদ্যোগে এগিয়ে আসা।।

0 Comments