বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৯২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২৯৪৮।।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২,৭৭৯ জনের নমুনা শনাক্ত হয়েছে।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
আরো ১০ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৪৯২ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০১ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছে দুই হাজার ৯৪৮ জন।


0 Comments