৩টি ঘটনা নাড়া দিলো মনকে....😢।




#নারায়ণগঞ্জে এক গিটারিস্ট করোনার লক্ষন নিয়ে মারা যাবার পর সারারাত গেইটের সামনে রাস্তায় লাশ ফেলে রেখেছিল তার পরিবার, পরে পুলিশ এসে লাশ নিয়ে 
যায়!



#কুমিল্লার নাঙলকোটে করোনার লক্ষন নিয়ে মারা যাবার পর লাশ ফেলে রেখে পালিয়ে যায় তার পরিবার। পরে পুলিশ এসে লাশ দাফন করে!   

#কুর্মিটোলা হাসপাতালে করোনার লক্ষন নিয়ে মারা যাবার পর দুই-তিন ঘন্টা অপেক্ষা করেও পরিবারের কেউ না আসায়, ফোন করে বন্ধ পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ লাশ দাফনের ব্যবস্থা করে।  

এটাই আমাদের সামাজিক বন্ধন? পারিবারিক বন্ধন? এইসব নিয়ে আমরা  গর্ব করি বা করতাম?  

এবার হ্যাঁ আপনাকে বলছি একটু ভাবুন!!!
 >>>আপনি কার জন্যে  রীতিমতো মিথ্যা, দূর্নীতি,চুরি, রাহাজানি,প্রতারণা,  সুদ,ঘুষ,অন্যের হক নষ্ট, অথবা যেভাবেই হোক মানুষকে কষ্ট দিয়ে গড়ছেন  সম্পদের পাহাড় ?

ধন্যবাদ করোনাকে ভাইরাস কে 😪😪😪
 কত কিছুই না চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের !!!
 আর অপেক্ষায় রইলাম নতুন এক সুন্দর পৃথিবী দেখার।

Post a Comment

0 Comments