সহায়তা জরুরি, বড় কষ্টে আছেন প্রবাসী শ্রমিকেরা,

প্রতিদিন নয়, প্রতিমুহূর্তে বিদেশ থেকে দুঃসংবাদ আসছে। 




করোনাভাইরাস প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জীবন তছনছ করে দিয়েছে। অনেকে কাজ হারিয়ে দিশেহারা। কেউ কেউ আক্রান্ত স্বজনদের জন্য হাসপাতালে ছোটাছুটি করছেন। আবার অনেকে ‘শোক সংবাদ’ হয়ে গেছেন। বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১৩১ জন, যুক্তরাজ্যে ৪৮, ইতালিতে ৬ জন, কানাডায় ৪ জন, সৌদি আরব ও স্পেনে ৩ জন করে, কাতারে ২ জন এবং সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া ও গাম্বিয়ায় ১ জন করে মারা গেছেন। কেবল সিঙ্গাপুরে ৬৬৯ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত।

করোনাকালে আমরা কেউ ভালো নেই। দেশের ভেতরে কিংবা বাইরে। পার্থক্য হলো, দেশের ভেতরে থাকলে অন্তত ভিসার মেয়াদের জন্য দুশ্চিন্তা করতে হয় না। বাইরে সেটিও করতে হয়। করোনায় প্রবাসীরা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরই মধ্যে অনেকে চাকরি হারিয়েছেন। অনেকে হারানোর পথে। কোনো কোনো প্রতিষ্ঠানের মালিক বেতন অর্ধেক করে দিয়েছেন। কিন্তু সরকারের সহায়তা কর্মসূচিতে তাঁদের জায়গা হয়নি, প্রবাসী কল্যাণ তহবিল থেকে যে সাড়ে চার শ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, তা প্রয়োজনের তুলনায় খুবই কম।



Post a Comment

0 Comments