কৃৃষকের দূর্দিনে, ধান কেটে প্রশংসায় ভাসছেন, রায়পুর উপজেলার যুবলীগের যুগ্ন - আহবায়ক ও ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তারেক আজিজ জনি।
উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক তারেক আজিজ জনির নেতৃত্বে নেতাকর্মীরা ধান কাটায় অংশগ্রহণ করে। ধান কাটার ছবি এখন রায়পুর উপজেলার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল। কমেন্টস করে যে যার নিজের মত করে ধন্যবাদ জানাচ্ছেন।
দলীয় সূত্র জানায়, করোনা সংকট নিরসনে যুবলীগ নেতা জনি ব্যক্তিগত উদ্যোগে গৃহবন্দি থাকা কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। তার এই কাজ এখনো অব্যাহত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও জেলা যুবলীগের অনুপ্রেরণায় জনির নেতৃত্বে কৃষকের ধান কেটে দেয়া হয়েছে।
তিনি বলেন, যারা শ্রমিক ও টাকার অভাবে ধান কাটাতে পারবেন না তাদের সহযোগীতায় যুবলীগের নেতাকর্মীরা কাজ করবেন। এই মহতি কাজে স্থানীয় ছাত্রলীগের নেতারাও হাত লাগিয়েছেন। জনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
জানতে চাইলে যুবলীগ নেতা তারেক আজিজ জনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে শ্রমিকসহ সকল শ্রেণী পেশার মানুষ গৃহবন্দি। এতে কৃষকরা ধান কাটতে হিমসিম খাচ্ছে। তাই আমি নেতাকর্মীদের নিয়ে ওই কৃষকের জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছি।

0 Comments