৯০ হাজারেরও বেশি প্রাণ কেড়ে নিল করোনা।





সারা বিশ্বে প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে মারা গেছে ৯৩ হাজার ৬৭৩ জন। এই রোগে ১৫ লাখ ৭৭ হাজার ৭৮৩ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩ লাখ ৪০ হাজার ৬৩০ জন।

প্রাণহানিতে শীর্ষে অবস্থান করছে ইউরোপের কয়েকটি দেশ। এর মধ্যে ১৮ হাজার ২৭৯ জনের প্রাণহানিতে এখনো শীর্ষে রয়েছে ইতালি। স্পেনে ১৫ হাজার ২৩৮, ফ্রান্সে ১২ হাজার ২১০, যুক্তরাজ্যে ৭ হাজার ৯৭ জনের প্রাণহানি ঘটেছে। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।


এদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ফ্রান্সে। দেশটিতে ১ হাজার ৩৪১ জন এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। যুক্তরাষ্ট্রে ১ হাজার ৩২৬ জনের মৃত্যু হয়েছে।


চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত ডিসেম্বরে ছড়িয়ে পড়ে এই মহামারি প্রাণঘাতী করোনাভাইরাস। দেশটি এখন করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এনেছে। তবে এটা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে আমেরিকা ও ইউরোপে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, শনাক্ত রোগীর সংখ্যা এখন সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৫৫ হাজার ৪৫৪। এরপর ১ লাখ ৫২ হাজার ৪৪৬ জন স্পেনে।





Post a Comment

0 Comments