সারা বিশ্বে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। এবিসি নিউজ ও সিএনএন-এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, এক ভিডিও কনফারেন্সে মিশুস্তিন নিজেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজের করোনা সংক্রমণের কথা বলেছেন। এখন তিনি ঘরেই আইসোলেশনে রয়েছেন।
রাশিয়ায় বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখের বেশি। এই সংখ্যা বিশ্বের দেশগুলোর মধ্যে অষ্টম সর্বাধিক। দেশটিতে মারা গেছে ১ হাজারের বেশি জন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে প্রথম সংবাদ ব্রিফিংয়ে আসার দিনই করোনায় আক্রান্ত হলেন রুশ প্রধানমন্ত্রী।


0 Comments