হাজারেরও বেশি করোনা শনাক্তশুধু ঢাকাতেই।

করোনাভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা মহানগরীতে। 

আইইডিসিআর’র তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত শুধু ঢাকা মহানগরীতেই আক্রান্ত ১ হাজার ১৭৪ জন।।

এরমধ্যে পুরান ঢাকা ও বৃহত্তর মিরপুর হটস্পট। পুরান ঢাকার ওয়ারিতে ৩০, লালবাগে ৩১, গেন্ডারিয়ায় ২১ ও বাবুবাজারে ১১ জন রোগী শনাক্ত হয়েছে। বংশালে ৩১, সূত্রাপুরে ১২ জন ছাড়াও ধোলাইখাল, দয়াগঞ্জসহ পুরান ঢাকার বেশিরভাগ জায়গাতেই মিলেছে সংক্রমণ।

এছাড়া মিরপুরের টোলারবাগে ১৯, মিরপুর-১১ তে-১৩, ১২-তে-১২ ও মিরপুর-১ তে ১১ জন। যাত্রাবাড়ীতে-৩৩, তেজগাঁওয়ে-২৩, বাসাবো-১৯, মহাখালী-১৬, গ্রীণরোডে-১০, গুলশানে-১৬, ধানমন্ডিতে-২৩, মোহাম্মদপুরে-৩৮ ও উত্তরায়-২৩ জন শনাক্ত হয়েছে।

সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৭৭৯টি নমুনা পরীক্ষা করে ৪৯২ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ২ হাজার ৯৪৮ জন হয়েছে। 

এই সময়ে আরও ১০ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০১ জন।

আক্রান্তদের মধ্যে গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ১০ জন। এ পর্যন্ত মোট ৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।।

Post a Comment

0 Comments