সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের দেশ বাংলাদেশ। মুসলমানদের সাপ্তাহিক হজ্ব মানেই হছে পবিত্র জুম্মার নামাজ। আজ বিশ্বের মহামারি করোনা ভাইরাসের কারনে, বাংলাদেশের জুম্মার নামাজে ১০ এর অধিক লোক নিয়ে নামাজ আদায় না করতে বাংলাদেশ সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। কোটি কোটি প্রান বাচাতেই সরকারের এই পদক্ষেপ। আজ জুমার মসজিদে না যেতে পেরে যে সকল মুসলমানদের অন্তরে ধাক্কা লেগেছে, একেই ঈমান বলে৷
হাদিসে রসূলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি কোনো ওজর এবং অনিষ্টের ভয় ছাড়া জুমার নামাজে অংশ গ্রহণ করে না, মুনাফিকের এমন দফতরে তার নাম লিপিবদ্ধ করা হয়, যা কখনো মোছা বা রদবদল করা হয় না।
জুমার নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এ নামাজ ছেড়ে দিলে হাদিসে ভয়াবহ ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। এ জন্য প্রতিটি মুসলিমকে অবশ্যই জুমার নামাজ গুরুত্বসহ পড়া উচিত। তাই মহামারী শেষ হয়ে গেলে অবশ্যই আমরা জামায়াতের সহিত আদায় করব।


0 Comments