অনিশ্চয়তা যেন কাটছেই না। তারই মধ্যে জন্ম নিয়েছে নতুন ভাবনা। ভারতীয় প্রভাবশালী গনমাধ্যম আনন্দবাজার পত্রিকা অন্তত তাই জানাচ্ছে। গনমাধ্যমটি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রের বরাত দিয়ে বলেছে, চেষ্টা করা হচ্ছে কাটছাঁট না করে প‚র্ণাঙ্গ আইপিএল আয়োজনের। আর সেই ক্ষেত্রে জুলাই-সেপ্টেম্বর মাসের মধ্যে এই টুর্নামেন্ট করার কথা ভাবা হচ্ছে প্রাথমিকভাবে।
করোনাভাইরাস নিয়ে তৈরি হওয়া পরিস্থিতির জেরে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রয়েছে আইপিএল। এখন যা অবস্থা, তাতে এপ্রিলেও আদৌ আইপিএল হবে কি না, তা পরিষ্কার নয়। ধোঁয়াশা রয়েছে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়েও। যদি তড়িঘড়ি করে আইপিএল আয়োজন করাও হয়, তা হলেও ম্যাচের সংখ্যা কমাতে হবে অনেক। হয়তো দুটো গ্রæপে ভাগ করে দিতে হবে আট দলকে।
বোর্ড স‚ত্রের খবর, এমনভাবে ম্যাচের সংখ্যা কমিয়ে আইপিএল আয়োজন করতে চাইছে না কেউই। বরং পুরো ৬০ ম্যাচই খেলানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। আর তা এখন সম্ভব না হলে পরেও আইপিএল হতে পারে বলে মনে করা হচ্ছে। যদি ভারতে আইপিএল করা না যায়, তা হলে বিদেশেও আইপিএল হতে পারে ভাবনা রয়েছে। যদি সমস্ত বিদেশিকে পাওয়া না-ও যায়, তা হলেও প‚র্ণাঙ্গ আইপিএল আয়োজনের কথাই ভাবছে বোর্ড।
ফিউচার ট্যুরস পোগ্রাম বা এফটিপি অনুসারে আইপিএলের সময় বের করা যেতে পারে একমাত্র জুলাই-সেপ্টেম্বরেই। এই সময়ে ইংল্যান্ড ও পাকিস্তান ছাড়া আর কোনও বড় দল খেলায় ব্যস্ত থাকছে না। আর পাকিস্তানের কোনও ক্রিকেটার এমনিতেও আইপিএলে নেই। সেপ্টেম্বরে অবশ্য এশিয়া কাপ রয়েছে। আর জুন-জুলাইয়ে সংক্ষিপ্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা রয়েছে ভারতের। বিসিসিআই এখন দেখছে, কী ভাবে এই স‚চিতে সামান্য পরিবর্তন করে আইপিএলের জায়গা বের করা যায়। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় আইপিএল হয়েছিল মাত্র ৩৭ দিনে। যদি তত দিন বের করা যায়, তবে ভারতেই হতে পারে আইপিএল। আবার দেশের বাইরেও কিছু ম্যাচ হতে পারে আইপিএলের। তবে তার জন্য করোনাভাইরাসের প্রভাব কী অবস্থায় থাকছে, তা দেখতে হবে।
Uncertainty is not cutting. Their thoughts were born in the world. Indian influential media is at least knowing the magnetic magazine. The media said in the form of the Indian Cricket Board (BCCI), saying that the trial is not to be cutting. And in that case, it is thought to be done to the tournament within July-September. IPL has suspended until 15 years of the situation made by the Khownavaurus. Now that what is in the morning, there will be no iPL at April, it is not clear. Smoke is also with the participation of foreign cricketers. If the IPL is organized by the horizontal, then the number of matches will have to reduce the number. Maybe two grips will be divided into eight teams. None of the news of the board, in the same way, the number of matches is not necessary to organize the IPL. Rather, the possibility of playing the entire 60 matches is discussed. And it is now considered to be IPL after not possible. If I do not go to IPL in India, then there is a thought abroad. If all foreigners are not available - they are also thinking about the organizing IPL. According to the Future Tours, Program or FTP, IPL can be executed in the only July-September. At any time, no more big teams except England and Pakistan are busy. And there is no cricketer in Pakistan IPL. There are also Asia cups in September. India has been going to go to Sri Lanka to play short ODIs and T20 Twenty20s in June-July. BCCI is now watching, how can I find the place of IPL by changing a little in this season. In 2009, IPL in South Africa was only 37 days. If it goes out, then it may be in IPL in India. Again, there may be some matches outside the country IPL. But to see what's the impact of Nishnavaus, it will be seen.


0 Comments