এক বছর আগে ঠিক এই দিনে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শ্বেতাঙ্গ উগ্রবাদী জুমার নামাজের সময় মসজিদে গুলি করে হত্যা করেছিল নিরীহ মানুষদের। সে মসজিদেই নামাজ পড়তে যাচ্ছিলেন নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা। অল্পের জন্যই যে সেদিন বেঁচে গিয়েছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা।
গত বছরের ১৬ মার্চ থেকেই শুরু হওয়ার কথা ছিল নিউজিল্যান্ড-বাংলাদেশে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। সকালে অনুশীলন শেষে জুমার নামাজ আদায়ের জন্য খেলোয়াড়দের যাওয়ার কথা ছিল মসজিদে। তখনকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সংবাদ সম্মেলনে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। বলা যায়, সংবাদকর্মীদের একের পর এক প্রশ্নের কারণেই দেরি। তাতে বাকি টিমমেটরা হয়তো কিছুটা বিরক্তও হয়েছিলেন। নামাজে যেতে হবে যে! কে জানতো, সংবাদ সম্মেলনের সেই দেরিই বড় ধরনের বিপর্যয় থেকে বাঁচিয়ে দেবে বাংলাদেশের ক্রিকেটারদের।
সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশ দলের বাস সেই আল নুর মসজিদের সামনেও গিয়ে পৌঁছে। ঠিক তখনই রক্তাক্ত শরীর নিয়ে এক নারী মসজিদের ভেতর থেকে বেরিয়ে পড়ে যান। ক্রিকেটাররা হতভম্ব হয়ে গেলেও চিন্তাও করতে পারেননি ভেতরে কী ঘটছে? দলের সঙ্গে ছিল না কোনো নিরাপত্তাকর্মী, এমনকি কোনো লিয়াজোঁ অফিসারও। আরেকটু আগে পৌঁছালে ক্রিকেটাররা মসজিদেই ঢুকে যেতেন। এমনকি তখনও, কিন্তু বাসের পাশে নিজের গাড়ি নিয়ে এসে এক নারী চিৎকার করে তাদের মসজিদে ঢুকতে নিষেধ করেন। জানান, ভেতরে গোলাগুলি চলছে।
ভয়াবহ সে দৃশ্য দেখেন ক্রিকেটাররা। রক্তাক্ত লোকজন চারদিকে পড়ে আছে। আতঙ্কিত ক্রিকেটাররা ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল মাঠে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু নিউজিল্যান্ডের যান্ত্রিক পেশাদারিত্বের কারণে বাধ্য হয়ে পার্কের মধ্য দিয়ে হেঁটে হেঁটে ফিরতে হয় তাদের। এই দৃশ্য কী ভুলতে পারবেন তারা?
স্বভাবতই এই ঘটনায় ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল হয়ে যায়। ট্রমা নিয়ে দেশে ফিরে আসে বাংলাদেশ দল। সেই ক্রাইস্টচার্চ হামলার এক বছর পর আজ নিশ্চয় সে স্মৃতি তাড়া করে বেড়াবে ক্রিকেটারদের।
হামলার শিকার ‘আল-নূর’ মসজিদের কাছেই হর্নক্যাসেল ময়দানে স্মরণসভা হওয়ার কথা ছিল। তবে, বিশ্বজুড়ে করোনাভাইরাসের বিস্তার ঘটায় বড় পরিসরের আয়োজন বাতিল করা হয়েছে। তবে, ছোট ছোট দলে ভাগ হয়ে আল-নূর এবং লিনউড মসজিদের সামনে নিহতদের স্মরণ করছেন কিউইরা। অনেকেই সম্প্রীতির অংশ হিসেবে প্রদর্শন করছেন দেশটির ঐতিহ্যবাহী ‘হাক্কা ড্যান্স’। ভুক্তভোগী পরিবারগুলোকে সান্ত্বনা দিচ্ছেন ধর্মবর্ণ নির্বিশেষে সবাই।
উল্লেখ্য, গত বছর ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে শ্বেতাঙ্গ বন্দুকধারী উগ্রবাদী, বিকৃত মস্তিষ্কের সন্ত্রাসী ব্র্যান্টন ট্যারেন্টের এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারান পাঁচ বাংলাদেশিসহ ৫১ জন। দিনটি কি কখনোই ভুলতে পারবেন তামিম-মুশফিকরা?
Just a year ago, on this day in Christchurch, New Zealand, innocent people were shot dead at a mosque during the white extremist Zuma prayers. Bangladesh cricket team players were visiting New Zealand to pray in that mosque. The only ones who survived that day were Tamim Iqbal, Mushfiqur Rahim, Mahmudullah.
The second match of the Test series in New Zealand-Bangladesh was scheduled to begin on March 7 last year. After practice in the morning, the players were supposed to go to the mosque to offer Zuma prayers. The then captain of the then Mahmudullah Riyadh press conference was a bit late. It can be said that the delay of the question is due to one question after another. The rest of the teammates may have been a bit upset. That will go to prayer! Who knew, that late in the press conference would save Bangladesh cricketers from major disasters.
After the press conference, the bus of Bangladesh team reached the front of the Al Noor mosque. Just then a woman with a bloody body left the mosque. The cricketers were shocked but couldn't even imagine what was happening inside. There were no security personnel or even a liaison officer with the party. Arriving a little earlier, the cricketers would enter the mosque. Even then, but with his car beside the bus, a woman screamed and forbade them from entering the mosque. He said the bullets were moving inside.
Cricketers watch the horror scene. Bloody people are lying around. Terrified cricketers decided to return to Christchurch's Hagley Oval field. But due to New Zealand's mechanical professionalism, they have to walk through the park. Can they forget this scenario?
Naturally, the Christchurch Test was canceled in this case. Bangladesh team returned home with trauma. A year after that Christchurch attack, he will surely chase down the memory of the cricketers.
A memorial was to be held at the Horncastle grounds near the mosque 'Al-Noor'. However, large-scale organizing has been canceled due to the spread of coronavirus around the world. However, the Kiwis recalled those killed in small groups and in front of Al-Noor and the Linwood mosque. Many showcase the country's traditional 'Hakka dance' as part of harmony. Regardless of religion, everyone is comforting the victims' families.
It is noteworthy that five people, including five Bangladeshis, were shot dead by white gunman extremists, perverted brain terrorist Branton Tarrant at two mosques in Christchurch last year. Can Tamim-Mushfiqur ever forget the day?

0 Comments