পাকিস্তান জাতীয় দলের ব্যাটসম্যানদের কঠোর সমালোচনা করলেন জাভেদ মিয়াঁদাদ
পারফর্ম করতে পারছেন না—এমন ক্রিকেটারদের বেশি বেশি সুযোগ দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন অভিযোগ বহু আগেই তুলেছেন পাকিস্তানের সাবেকেরা। এবার আরও কঠোর সমালোচনা করলেন জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তানের কিংবদন্তি এ ব্যাটসম্যান মনে করেন, তাঁর দেশের বর্তমান জাতীয় দলের কোনো খেলোয়াড়ই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড কিংবা ভারতের দলে জায়গা পাওয়ার মতো নন।
পাকিস্তানের সাবেকরা এখন ইউটিউবে মজেছেন। ইনজামাম-উল-হক, শোয়েব আখতার থেকে বেশির ভাগ সাবেক ক্রিকেটাররা নিজেদের ইউটিউব চ্যানেলে বিশেষজ্ঞ মতামত দিয়ে থাকেন। মিয়াঁদাদও এই একই পথের যাত্রী। নিজের ইউটিউব চ্যানেলেই জাতীয় দলের সমালোচনা করলেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক, ‘আমি জানতে চাই পাকিস্তানে এমন কেউ কি আছে, যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দ. আফ্রিকা, নিউজিল্যান্ড কিংবা ভারতের মতো দলে জায়গা পেতে পারে? এসব দলে আমাদের কোনো ব্যাটসম্যানই সুযোগ পাবে না। বোলার আছে, কিন্তু ব্যাটিংয়ে কেউ নেই।’
জাতীয় দলের এই হালের জন্য পিসিবিকে দায়ী করেছেন মিয়াঁদাদ। ৬২ বছর বয়সী সাবেক এ কোচ বলেন, ‘এই বিশ্ব চলে রোজকার ভিত্তিতে। আজ রান করলেন, টাকা পেলেন, চলে গেলেন। কাল রান করলে একইভাবে টাকা পাবেন। এটাই পেশাদারি। রান না করলে টাকা পাবে কেন? এই দায়িত্বটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের। কেউ যেন ক্রিকেটকে এভাবে না দেখে সেটি নিশ্চিত করার দায়িত্ব বোর্ডের।’
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সঙ্গে পাকিস্তানের ক্রিকেট-সংস্কৃতির পার্থক্যও তুলে ধরেছেন মিয়াঁদাদ, ‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো সিরিজ ধরে ধরে দল গঠন করে। আগের সিরিজে ৫০০ রান করলেও তারা সেটি বিবেচনা করবে না। কিন্তু পাকিস্তানে সেঞ্চুরি মারলে ন্যূনতম ১০ ইনিংসের নিশ্চয়তা থাকে। ব্যর্থ হলেও কোনো বিকার নেই।’
Pakistan Cricket Board (PCB) is giving more opportunities for the cricketers who can not perform the citizens of Pakistan national batsmen. Pakistan's former before the allegations have been allegedly. Javed Miandad made more strict criticism. The legend of Pakistan's legend thinks that any player of the current national team of his country is not like getting the place in Australia, England, South Africa, New Zealand or India. The former Pakistan's murder is now confident in YouTube. Most of the former cricketers from the Uzzam-ul-Haq, Shoaib Akhter, have given expert opinions on your YouTube channel. Miandad is the passenger of this same way. The former Pakistan captain criticized the national team in your own YouTube channel, "I want to know who there is anyone in Pakistan, that Australia, England, D. Can Africa, New Zealand or India can get place in the square? In this group, we will not have any batsmen. There are bowls, but there is no one in batting. 'Miandad blamed the PCB for the Hall team's team. The 62-year-old form coach said, "This world is on the basis of daily. Today, he got money, went away. If you run tomorrow, you will get the money. That's the professional. Why do not you get money when it's run? This responsibility is the Pakistan Cricket Board. The Board is the responsibility to ensure that anyone does not see the cricket like this. 'Miandad, the team, including England-Australia, has been the difference between Pakistan's cricket-culture, and the teams, including England, Australia, formed the team. They will not consider it even if they run 500 in the previous series. But there are a minimum 10 innings guest in Pakistan. Failures but there is no cicketer. '


0 Comments